ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেন সৌম্যর ব্যাটিং অর্ডার সাত নম্বরে নামিয়ে দেয়া হচ্ছে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ নিয়ে কথাবার্তা কম। এখন যত কথা, বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে। সাকিব কেন তার সফল জায়গা তিন নম্বরে নেই, তিনে বিশ্বকাপের মত বৃহৎ মঞ্চে সেরা পারফর্ম করার পরও কেন ‘চ্যাম্পিয়ন সাকিবকে তিন থেকে চারে ঠেলে দেয়া হচ্ছে?

দক্ষিন আফ্রিকা ও পাকিস্তানের দুরন্ত বোলিং তোড় সামলে উত্তাল উইলোবাজিতে মাঠ মাতানো দল জেতানো শতরান করা সৌম্যকেই বা কেন নিচে ঠেলে দেয়া হচ্ছে? কেন সাত নম্বর জায়গাটা তার জন্য বেছে নেয়া হলো? এসব নিয়েই বরং কথা-বার্তা বেশি।

টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য কাল সোমবার এসব নিয়ে অনেক কথা বলেছেন। কেন কি কারণে সাকিব তিন থেকে চারে, শান্তকে কি কারণে তিন নম্বরে সেট করা? সৌম্যকে কি ভেবে সাতে নামিয়ে আনার চিন্তা?

সব ব্যাখ্যাই দিয়েছেন ডোমিঙ্গো। তারপরও আছে প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ওসব নিয়ে প্রশ্নের মুখোমুখি অধিনায়ক তামিম ইকবালও।

আজ মঙ্গলবার মধ্যাহ্নে জুম কনফারেন্সে সাকিব ইস্যুর পাশাপাশি সৌম্য সরকারকে সাতে নামিয়ে খেলানোর চিন্তা নিয়েও কথা বলতে হয়েছে তামিমকে। সৌম্যকে টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারে নামিয়ে আনা নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথার ভীড়ে টাইগার অধিনায়ক দুটি তাৎপর্য্যপূর্ণ কথা বলেছেন।

প্রথম কথা হলো, সৌম্যর ব্যাটিং পজিসন বদল হঠাৎ করে নয়। এটা বেশ কয়েক মাস আগের খবর এবং সৌম্যকে তা আগেই জানিয়ে দেয়া হয়েছে। এছাড়া তামিম বোঝানোর চেষ্টা করেছেন যে, নিচের দিকে একজন হার্ড হিটারের অভাব সুস্পষ্ট। সেখানে আর কাউকে পাওয়া যাচ্ছে না। তাই সৌম্যকে দিয়ে সেই কাজ চালানোর চিন্তা।

তামিমের ব্যাখ্যা, ‘সৌম্যর সাত নম্বরে নামা নিয়ে আমি শিওর গতকাল কোচ আপনাদের একটা ইঙ্গিত দিয়েছেন। আমি যেটা স্পষ্ট করতে চাই যে এই বার্তাটা ওই ক্রিকেটারকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাস আগে। এটা এমন এক জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত পারফেক্ট কোন একজনকে খুঁজে পাইনি। আপনারা যদি শেষ ৬-৭ বছর দেখেন। এখন যদি কাউকে না পাওয়া যায় তখন কাউকে তৈরি করতে হয়।’

সৌম্যকে গত প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্টের সময় নিচে খেলার বার্তা দেয়া হয়েছিল, তা জানিয়ে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘সৌম্যকে আমরা এই কথাটা বলেছি অলমোস্ট প্রেসিডেন্টস কাপের আগে। যে এই পজিশনে আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই, স্কিলফুলি ও মেন্টালি তৈরি হও। তো এটা কারো জন্যেই সারপ্রাইজ হয়ে আসেনি। আপনাদের (সাংবাদিক) জন্য একটু হতে পারে। আমাদের মধ্যে এই কথা কিন্তু আগে থেকেই জানা ছিল। আর ওই ক্রিকেটার ৪-৫ মাস আগে থেকেই জানত।’

নিচের দিকে এখন সৌম্যকে দিয়ে ট্রাই করানো হলেও তামিম জানালেন, সেই জায়গায় সম্ভাব্য বিকল্প হিসেবে সৌম্য একা নয়, আফিফ আর মিঠুনও আছে, ‘শুধু সৌম্য না, এখানে মিঠুন আছে, আফিফ আছে। এই স্পটে আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102