ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেবল চিঠি দিয়ে এনআইডি হস্তান্তর নয়: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

চিঠি দিয়ে ইসির কাছ থেকে এনআইডি নেয়া যাবে না। এ জন্য আলোচনায় বসতে হবে সরকারকে। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, জাতীয় পরিচয়পত্র সেবা যথাস্থানেই এসেছে। এতে কোনো ধরনের জটিলতা হবে না।

জাতীয় পরিচয়পত্র নিয়ে সরকার নির্বাচন কমিশনের রশি টানাটানি চলছে গত এক মাস ধরে। গত সোমবার মন্ত্রিপরিষদ চিঠি দিয়ে সাফ জানিয়ে দেয় এনআইডি যাবে সরকারের কাছে।

এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা মুখ না খুললেও বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।

ইসি কর্মকর্তা কর্মচারিদের জন্য মেডিকেল সেন্টার উদ্বোধন শেষে সিইসি বলেন, কেবল চিঠি দিয়ে এনআইডি নিয়ে যাওয়া যাবে না। এ জন্য আলোচনায় বসতে হবে সরকারকে।

সিইসি বলেন, এই সার্ভারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে ইসি। এনআইডি হাতছাড়া হলে তৈরি হবে সংকট।

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই এনআইডির মূল জায়গা। সুরক্ষা সেবা বিভাগ এনআইডির দায়িত্ব নিলে কোন সংকট তৈরি হবে না।

২০০৮ সাল থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102