ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেমন পাত্র চান মুনমুন? জানালেন নিজেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

বিনোদন ডেস্ক; ১০ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। খোঁজ নিতে গেলে বেশ সুখী দম্পতি হিসেবেই তাদের নাম শোনা যেত। নানা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে আসতেন তিনি। পরিচয় করিয়ে দিয়েছেন সিনেমার মানুষদের সঙ্গে। দুটি সন্তানও রয়েছে। বোঝা যেত সংসারের প্রতি বেশ মনোযোগী চিত্রনায়িকা মুনমুন।

কিন্তু সেই সংসার টেকেনি তার। স্বামী মীর মোশাররফ হোসেন রোবেনের নির্যাতন ও স্বার্থপরতার শিকার হয়ে তাকে তালাক দিয়েছেন ‘রানি কেন ডাকাত’খ্যাত এ নায়িকা। গত বছরের কোরবানি ঈদের পরদিন তালাক কার্যকর হয়েছে।

জীবনের সব অতীত ভুলে নতুন করে শুরু করতে চাইছেন মুনমুন। ব্যক্তি জীবন ও অভিনয়ের ক্যারিয়ার; সব।

বেশকিছু সিনেমায় কাজও করছেন এই নায়িকা। সেগুলো তাকে কতটুকু আলোচনায় আনতে পারবে তা যথেষ্টই সন্দেহ রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছেন, নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইচ্ছের কথা। তিনি বলেন, ‘ভালো ছেলে খুঁজছি। যার সঙ্গে জীবনটা কাটানো যাবে ভালোবাসা আর নির্ভরতায়। তেমন কাউকে পেলে আবার বিয়ে করে সংসার পাততে চাই।’

মনের মতো গোছানো ভালো পাত্র পেলে চলতি বা আগামী বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন মুনমুন।

তার ভাষ্য, ‘জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।’

প্রসঙ্গত, ২০০৩ সালে এক লন্ডন প্রবাসীকে প্রথম বিয়ে করেন মুনমুন। ২০০৬ সালে সেই সংসার ভেঙে যায় তার। এই সংসারে মুনমুনের একটি সন্তান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102