ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে অপহরণের ২০ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, অপহরণকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩২ বার পঠিত

কেরানীগঞ্জে অপহরণের ২০ ঘণ্টার মধ্যে ২ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করে মায়ের কোলে তুলে দিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী তারেককে (২০)।

শনিবার এসব তথ্য জানান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হোটেল কর্মচারী তারেক মালিকের বাসা থেকে তার ২ বছরের কন্যা তানজিয়াকে নিয়ে কৌশলে পালিয়ে যায়।

তানজিয়ার বাবা সোহেল জানান, মনু বেপারীরঢাল এলাকায় তিনি পরিবারসহ ভাড়া থাকেন। পাশেই ছোট একটি দোকান ভাড়া নিয়ে চা-নাস্তা বিক্রি করেন তিনি। দোকানের কর্মচারী তারেক তানজিয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার পর মোবাইলে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তানজিয়াকে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি বলেন, মাত্র ২ বছরের কলিজার টুকরা মেয়ে আমার। তাকে অপহরণের পর পরিবারের সবাই ভেঙে পড়ে। শেষে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, অপহৃত শিশুকে শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। বিভিন্ন কৌশল ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মডেল থানা পুলিশের ৩ জন অফিসারের (এসআই অলোক দে, এসআই সোহেল মুফতী ও এসআই আবুল কালাম আজাদ) সমন্বয়ে একটি টিম নিরলস তদন্ত এবং অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে তুলে দিতে পেরেছি। সব থেকে বড় কথা হলো শিশুটির বয়স মাত্র ২ বছর। এক রাত বাবা-মা ছাড়া থাকাটা ওর জন্য বিরাট কষ্টের।

শিশুটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাতে হয়েছে। সফল অভিযান শেষে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী তারেককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102