ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে নুরু মার্কেটে আগুনে পুড়লো তিন শতাধিক দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

কার অদূরে কেরানীগঞ্জের নুরু সুপারমার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ডে তিন শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কালীগঞ্জ গার্মেন্টস পল্লির ওই মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তবে রাস্তা সংকুচিত হওয়ায় পানির গাড়ি প্রবেশে বাধাগ্রস্ত হওয়ায় কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

মার্কেটের দোকান মালিক রফিকুজ্জামান রাহাত বলেন, রাত বেশি হওয়ায় দোকানপাট বন্ধ ছিল। দোকান মালিক ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর শুনতে পারেন মার্কেটে আগুন লেগেছে। ব্যবসায়ীরা দৌড়ে এসেও মালামাল রক্ষা করতে পারেননি। অগুনের ভয়াবহতা এতই ছিল যে, কেউ পাশেও যেতে সাহস পাননি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা কঠোর পরিশ্রম ও বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত কোথা থেকে কীভাবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৃষ্টি না হলে পুরো নুরু সুপারমার্কেটসহ আশেপাশের হাজারেরও অধিক দোকানপাট পুড়ে যেতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102