ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ,থানায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে প্রথমে প্রেম অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী(১৫) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ধর্ষক শিখর(২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের শুকুর মিয়ার ছেলে শিখর (২০) দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে আসছিলো একই গ্রামের স্কুল পড়ুয়া কিশোরী (১৫) কে। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারী রাত ৮ টা হইতে ৯ টার মধ্যে বাদীর বসত বাড়ীর পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে ধর্ষন করে ওই যুবক।

পরে বিষয়টি জানাজানি হলে মেয়ের স্বজনরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ছেলের পরিবারকে বিষয়টি জানান। কিন্তু ছেলের পরিবার বিষয়টি কর্নপাত না করে বিভিন্ন টালবাহানা দেখালে মেয়ের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া জানান, প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আমরা আসামীকে আটকের চেষ্টা চলছে। ভিকটিমের ধর্ষণ ও বয়স সংক্রান্তে ডাক্তারী পরীক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102