ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো শ্রমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬ বার পঠিত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় পানতোষ মন্ডল (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসনাবাদ ব্রিজের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন পানতোষ মন্ডল। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মনিকা মন্ডল জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ ব্রিজের ঢাল এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন পানতোষ। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানতোষ মন্ডল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্র নগর এলাকার মিঠাই মন্ডলের সন্তান। দুই কন্যার জনক ছিলেন পানতোষ। অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102