ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরালায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ২৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারতের কেরালায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে সবাইকে নিরাপদে থাকতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার দিনভরই ভারি বৃষ্টি হয়েছে ভারতের কেরালা রাজ্যের বিভিন্ন জেলায়। চলমান বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কোট্টায়াম ও ইদুক্কি জেলা। ভারি বৃষ্টির ফলে জেলা দুটির বেশ কয়েক জায়গায় ভূমিধসে প্রাণ হারিয়েছেন অনেকে।

বন্যায় রাজ্যটির অন্যান্য জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই নিঁখোজ থাকার পাশাপাশি পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। নিঁখোজদের উদ্ধারে জাতীয় দুর্যোগ বাহিনীর সঙ্গে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

এরইমধ্যে, নাগরিকদের নিরাপদে থাকতে বলেছেন রাজ্য মুখ্যমন্ত্রী। ১০০ বেশি ত্রান শিবির স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে বন্যার কারণে দুই দিন পর ২০ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হবে বলে জানান তিনি।

এদিকে, কেরালার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সবধরণের সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যটিতে সোমবার থেকে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নেমে যাবে বন্যার পানিও। এর আগে ২০১৮ সালে ভয়াবহ বন্যায় রাজ্যটিতে প্রায় পাঁচশো জনের মৃত্যু হয়। বাস্তুহারা হন হাজার হাজার মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102