ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেসিসির ময়লার ট্রাকের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

খুলনার জিরোপয়েন্টে সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। হরিণটানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ১০ টার দিকে আব্দুল জলিল সাইকেল চালিয়ে কৈয়া বাজার থেকে জিরোপয়েন্টের দিকে আসছিল। জিরোপয়েন্টের কাছাকাছি এলে তার সামনে থাকা একটি ইজিবাইক হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এসময় আব্দুল জলিল সাইকেল নিয়ে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা সিটি করপোরেশনের ময়লার ট্রাকের পিছনের চাকায় পিষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হরিণটানা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102