করোনাভাইরাস পরিস্থিতিতে কোয়ারেন্টাইন খাতে খরচের জন্য আরও ৮৩ লাখ টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের (বাজেট শাখা) সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে ২০২০-২১ অর্থবছরে সচিবালয় অংশে কোয়ারেন্টাইন খাতে ব্যয়ের জন্য বরাদ্দকৃত ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ হতে দুই প্রতিষ্ঠানের অনুকূলে ৮৩ লাখ ৩০ হাজার ৬৪৯ টাকা পুনঃউপযোজনের সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হয়।