ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোটচাঁদপুরে পৌর ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার সদ্য বিজয়ী ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব খাঁন হানিফকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের দুধসারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাউন্সিলর আবু হানিফ ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সদ্য বিজয়ী পৌর কাউন্সিলর আবু হানিফের বিরুদ্ধে একটি মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুহাইমিনুল ইসলামের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মান্নানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি আটক আবু হানিফ গত ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102