ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

জনসভায় যোগ দিতে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছেছেন তিনি। এদিন গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এর আগে শনিবার ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।

রঙ বেরঙের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ জনসভায় যোগ দিচ্ছেন। বাসন্তী রংয়ের শাড়ী ও সাদা টি-শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ চার বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। এখানে বসে তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ইতোমধ্যে জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া উপজেলার এ জনসভাটি স্মরণকালের স্মরণীয় জনসভায় রূপ নেবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ জনসভায় যোগ দিয়েছে।

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102