ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭ বার পঠিত

দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। তার আগমন উপলক্ষ্যে গোটা উপজেলা নবরূপে সেজেছে। নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। রাস্তার দুই পাশ দিয়ে টাঙানো হয়েছে হাজার হাজার ব্যানার ও ফেস্টুন। সংস্কার করা হয়েছে যাতায়াতের বিভিন্ন রাস্তা। এই জনসভাকে সফল করতে দলীয়ভাবে সব পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদউল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। এই ৪৮টি প্রকল্প উদ্বোধনের পর এ এলাকার মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102