ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোনো এজেন্ট বের করা হয়নি, বিএনপির হামলা ‘পরিকল্পিত’: আ.লীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে বিএনপি ‘পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে হামলা করছে’ বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বুধবার দুপুরে নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

রেজাউলের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ‘বিএনপির হামলায়’ তাদের তিন কর্মী আহত হয়েছেন।

বুধবার সকাল ৮টায় চট্টগ্রামের ৭৩৫টি কেন্দ্রে ভোট শুরুর পর বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষিপ্ত সংঘাতের খবর আসতে থাকে।

নগরীর লালখানবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২১ জন আহত হন। সংঘাতে একজন নিহত হয়েছেন।

বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সকাল থেকেই অভিযোগ করছেন, তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এর জবাবে সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগ নেতা বাবুল বলেন, সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ছিল। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরে গৌরবান্বিত বোধ করছেন। তারা নিজের ভোট নিজেই দিয়েছেন।

ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখে বিএনপি ‘ভীতসন্ত্রস্ত’ হয়ে বহিরাগতদের নিয়ে বিভিন্ন কেন্দ্রে ‘পরিকল্পিতভাবে হামলা করছে’ বলেও অভিযোগ করেন ইব্রাহিম হোসেন বাবুল।

তবে ‘বিএনপির অপচেষ্টা সফল হবে না’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট।

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা বাবুল বলেন, কোনো কেন্দ্রে বিএনপির কাউকে ‘হয়রানি করা হয়নি’।

বিএনপি নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ করছে’ মন্তব্য করে তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপির জনভিত্তি নেই। তারা নির্বাচনী প্রচার-প্রচারণা চালায়। কিন্তু ভোটের দিন মাঠে থাকে না। এটি তাদের কৌশল।

বাবুল ছাড়াও নগর আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102