ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘কোনো সাংবাদিক যেন আমার আব্বুর মতো খুন না হয়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

‘কোনো সাংবাদিক যেন আমার আব্বুর মতো খুন না হয়৷ আমার আব্বু সত্য নিউজ করার জন্য প্রাণ দিয়েছেন। আমার আব্বুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার আব্বুর হত্যাকারী চেয়ারম্যান বাবুকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের অনার্স প্রথম বর্ষে পড়ুয়া মেয়ে রাব্বিরাতুল জান্নাত হাউ মাউ করে কেঁদে কেঁদে তার বাবার সহকর্মীদের কাছে এসব কথা বলেন।

জান্নাত আরও বলেন, ‘আমার আব্বু মারা গেছে, এ হত্যার সঙ্গে জড়িত সবাইকে কঠোর শাস্তি দেন আপনারা। যেন অন্য কোনো সাংবাদিক সত্য নিউজ করতে গেলে তাকে এমন হত্যার শিকার হতে না হয়।

চেয়ারম্যানসহ প্রত্যেক হত্যাকারীকে গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়া হোক। তারা যেন দেশ ছেড়ে যেতে না পারে। আপনাদের কাছে আমার দাবি।’

গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। নিহত সাংবাদিকের মরদেহ রাতে তার নিজবাড়ি গরুহাটিতে নেওয়া হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজটোয়েন্টিফোরের জামালপুর করেসপন্ডেন্ট ও বেসরকারি টেলিভিশন একাত্তরের উপজেলা প্রতিনিধি ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102