ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোনো সিদ্ধান্ত ছাড়াই ইউক্রেন-রাশিয়ার বৈঠক শেষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

যানা গেছে কোনো সিদ্ধান্ত ছাড়াই রাশিয়া ও ইউক্রেনের আলোচনা শেষ হয়েছে।

সোমবার বেলারুশ সীমান্তে আলোচনা শেষে দুই পক্ষই পরামর্শের জন্য তাদের রাজধানীতে ফিরে গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই পক্ষই আরেক দফা আলোচনায় বসতে পারে।

এর আগে যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়। স্থানীয় সময় বেলা ১টায় বেলারুশের গোমেল অঞ্চলে এ আলোচনা শুরু হয়।

দুই দেশের মধ্যে আলোচনা শেষে মিখাইল পোডোলিয়াক বলেন, ‘ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধিদল প্রথম দফা আলোচনায় বসেছিল। এর মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার। দুই পক্ষই এসব বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দুই পক্ষ তাদের রাজধানীতে পরামর্শের জন্য ফিরে গেছেন।’

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102