ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোপায় ফাইনাল খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

গ্রুপ পর্বের লড়াই শেষ। চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইন আপ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর লিওনেল মেসির আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে এবং উরুগুয়ে-কলম্বিয়া।

গ্রুপ পর্বের ২০ ম্যাচ শেষ। এখন পর্যন্ত বড় কোন অঘটন দেখা যায়নি এবারের কোপা আমেরিকায়। তবে শুরু হচ্ছে নকআউট পর্বের রোমাঞ্চ। যেখানে ভুল করলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না।

গ্রুপ পর্বে ১০ দল থেকে প্রত্যাশিত ৮ দলই জায়গা করে নিয়েছে সেরা আটে। কনমেবল অঞ্চলে ফিফা র‍্যাঙ্কিংয়ের সবার নিচে থাকা বলিভিয়া গ্রুপ পর্বে কোন জয় পায়নি। তাদের সঙ্গে বাদ পড়েছে ভেনেজুয়েলা।

‘বি’ গ্রুপে অবশ্য ইকুয়েডর-ভেনেজুয়েলা কোনো দলই জয় পায়নি। কিন্তু তিনটি ড্র করে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইকুয়েডর। গ্রুপ পর্বে শতভাগ জয় পায়নি কোনো দলই। ব্রাজিল-আর্জেন্টিনার দু’দলই একটি ড্র আর তিনটি করে জয়ে হয়েছে গ্রুপ সেরা।

গ্রুপ পর্বে ব্রাজিল সর্বোচ্চ ১০ গোল করেছে। আর আর্জেন্টিনা ৭ গোল। ৩ গোল করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। ২টি করে গোল করেছেন নেইমার-কাভানিসহ ৮ ফুটবলার।

এবার দেখে নেয়া যাক কোয়ার্টার ফাইনালে সূচি- ৩ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো মাঠে গেলো আসরের রানার্সআপ পেরু মুখোমুখি হবে প্যারাগুয়ের। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলও একই দিনে মাঠে নামবে। শনিবার (৩ জুলাই) ভোর ৬টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ টানা দুই ফাইনালে মেসিদের স্বপ্ন ভেঙে শিরোপা জয় করা চিলি। ম্যাচটি হবে রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়াম।

পরদিন ৪ জুলাই ভোর ৪টায়, আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে লড়বে কলম্বিয়ার বিপক্ষে। এক দশকের শিরোপা খরা কাটানোর মিশনে এগিয়ে যেতে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টারে কাভানি-সুয়ারেজদের প্রতিপক্ষ কলম্বিয়া। শেষ কোয়ার্টার ফাইনালে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৩তম স্থানে থাকা ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গইয়ানিয়ার, এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো।

কোপা আমেরিকার সবশেষ আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-আর্জেন্টিনা। মেসি-আগুয়েরোদের ২-০ গোলে হারিয়ে নিজেদের নবম শিরোপার পথে এগিয়ে গিয়েছিলো সেলেসাওরা। এবার অবশ্য সেমিতে দেখা হবার সম্ভাবনা নেই এই দুই জায়ান্টের। কোয়ার্টারের পর যদি সেমিফাইনালেও নিজ নিজ ম্যাচে জয় পায় এই দুই দল, তবে প্রায় দেড় দশক পর আবারও শিরোপার মঞ্চে দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102