ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোপা আমেরিকা; ‘ফাইনালে হ্যামস্ট্রিং চোট নিয়ে খেলেছেন মেসি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কোপা আমেরিকার ফাইনাল জিতে দীর্ঘ ২৮ বছরের ট্রফি খরা কাটিয়েছে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার গোলে নিশ্চিত হয় ব্রাজিলকে হারিয়ে নিজেদের ১৫তম শিরোপা জিতছে আলবিসেলেস্তে।

মারাকানার ফাইনালের পর আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি শিরোপা জেতা শিষ্যদের অবদানের কথা মনে করলেন। ধন্যবাদ জানালেন সবাইকে। তবে আলাদা করে বললেন একজনের কথা। তার অধিনায়ক লিওনেল মেসি।

স্কালোনি জানান আর্জেন্টিনার হয়ে টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল, হ্যামস্ট্রিং ইনজুরির মতো মারাত্মক চোট নিয়ে খেলেছেন মেসি। এরপরও কোনোভাবেই মেসিকে ছাড়া মাঠে নামার কথা ভাবেননি আর্জেন্টিনা বস। মেসিও যেকোনো মূল্যে ফাইনাল খেলতে চেয়েছেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘কলম্বিয়া ও ব্রাজিলের সঙ্গে মেসি চোট নিয়েই খেলেছে। তার হ্যামস্ট্রিং ইনজুরি ছিল। খেলার মতো অবস্থায় ছিল না। তারপরও তাকে বেঞ্চে রাখার কথা ভাবিনি। লিও সত্যিকারের একজন যোদ্ধা।’

চোট নিয়ে শেষ দুই ম্যাচ খেলার পরও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল ও সর্বোচ্চ স্কোরারে ট্রফি পেয়েছেন মেসি।

মাত্র শেষ হওয়া টুর্নামেন্টে রোটেশন পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন স্কালোনি। আর্জেন্টাইন এই ট্যাকটিশিয়ান জানালেন কঠিন পরিস্থিতিতে এ ছাড়া আর উপায় ছিল না তার।

তিনি বলেন, ‘খুবই কঠিন একটা কোপা আমেরিকা ছিল। আমরা ভাগ্যবান ছিলাম। আমার জায়গায় অন্য কোচ কেউ হলেও এই বদলগুলো করতেন। ছেলেরা প্রতি ম্যাচেই তাদের সর্বোচ্চটুকু দিয়েছে। প্রতিটা ম্যাচেই নতুন চ্যালেঞ্জ ছিল। তবে সেগুলোকে তারা কখনই অজুহাত হিসেবে নেয়নি।’

কোচের কথার প্রতিধ্বনি ছিল টুর্নামেন্ট সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের কণ্ঠেও। পুরো দল ট্রফি জেতার পাশাপাশি মেসিকে একটা শিরোপা উপহার দিতে চেয়েছিল জানান তিনি।

এই শট স্টপার বলেন, ‘কয়েক মাস আগে আমি বলেছিলাম বিশ্বের সেরা খেলোয়াড়কে আমি একটা শিরোপা উপহার দিতে চাই। এটাই আমার স্বপ্ন। আমার স্বপ্নের কথা শুনে আমার স্ত্রী খুব রাগ করেছিলেন (হাসি)। আমি এই মুহূর্তটা আমার পরিবার ও আমার মেয়ের সঙ্গে উপভোগ করতে চাই। অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি এই টুর্নামেন্টে। কিন্তু ওসব এখন অতীত। আমরা পেরেছ। মহামারিতে আর্জেন্টাইনরা অনেক কষ্ট করেছেন। এই শিরোপা তাদের জন্য।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102