আতলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রে-র চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। এতে ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল দলটি। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিলো সোসিয়েদাদের। তবে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। আক্রমণে তেমন ভালো করেনি বিলবাও-ও।
৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় তারা। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেস। পেনাল্টি পায় সোসিয়েদাদ। তা থেকেই পার্থক্য গড়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বিলবাও।
শেষ বাঁশি বাজতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে সোসিয়েদাদের খেলোয়াড়রা।