ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোভিড মহামারি: ইউরোপে আরও বিধিনিষেধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ইউরোপে আরও কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইস্টার সানডের ছুটিতে ব্যাপক সংক্রমণের উদ্বেগ থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো।

আগে থেকে চলমান লকডাউনের মধ্যে নতুন করে আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটেন। শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ব্রিটেনের স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে প্রবেশের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ওইদিন যুক্তরাজ্য ভ্রমণের ‘রেড লিস্টে’ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ফিলিপাইন্স ও কেনিয়াও যুক্ত হবে। এ তালিকায় আগে থেকেই আরও ৩৫টি দেশ রয়েছে।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের ভ্রমণবিষয়ক গাইডলাইনে বলা হয়েছে, কোনো যাত্রী যদি এসব দেশ থেকে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করেন বা সর্বশেষ ১০ দিনের মধ্যে ওই তালিকার কোনো দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে তিনি ব্রিটেন প্রবেশের অনুমতি পাবেন না।

তবে তিনি যদি ব্রিটিশ বা আইরিশ নাগরিক হয়ে থাকে, অথবা যুক্তরাজ্যে যদি তার বসবাসের অনুমতি থেকে থাকে, তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে। তবে সেজন্য তাকে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত হোটেলে নিজের খরচে ১০ দিন কোয়ারেন্টিনে কাটাতে হবে।

গাইডলাইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন্স ও কেনিয়া থেকে কোনো যাত্রী ৯ এপ্রিল ব্রিটিশ সময় ভোর ৪টার যুক্তরাজ্যে পৌঁছালে তাকে ঢুকতে দেওয়া হবে। তবে তাকে নিজের বসবাস স্থলে ১০ দিন ‘সেলফ আইসোলেশনে’ থাকতে হবে।

সেখানে পৌঁছানোর পর দ্বিতীয় ও অষ্টম দিন দুই দফা করোনা পরীক্ষায় উৎরাতে পারলে তবেই তাদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশও ভ্রমণ কড়াকড়ি বাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, পাঁচ সপ্তাহ আগে ইউরোপে সাপ্তাহিক নতুন সংক্রমণের সংখ্যা ১০ লাখের নিচে নেমে এসেছিল। কিন্তু গত সপ্তাহ থেকে এই অঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে গেছে। নতুন করে ১৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ইউরোপে করোনায় মোট মৃত্যু দ্রুত ১০ লাখের দিকে এগোচ্ছে।

আর মোট আক্রান্তের সংখ্যা সাড়ে চার কোটি পার হতে যাচ্ছে। ইউরোপে ভ্যাকসিন কর্মসূচি অপ্রত্যাশিত ধীরগতিতে চলছে বলে সমালোচনা করেছে ডব্লিউএইচও।

সংস্থাটি বলছে, এই অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ আশঙ্কাজনক। ইস্টার সানডের ছুটিতে সংক্রমণ ও মৃত্যুতে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আজ রবিবার থেকে শুরু হচ্ছে ইস্টার সানডের ছুটি।

বিবিসি জানিয়েছে, ইতালিতে ইস্টার সানডেকে ঘিরে জনসমাগম ঠেকাতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে বাড়িতে পরিবারের সঙ্গে এ ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে কোনো বাধা নেই। দেশটির সব অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনায় গির্জাগুলো উন্মুক্ত থাকলেও উপাসকদের তাদের নিজস্ব অঞ্চলের পরিষেবাগুলোতে উপস্থিত থাকতে বলা হয়েছে। গত বছরের মতো এবারও পোপ ফ্রান্সিস জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে ‘ইস্টার’-এর বক্তৃতা করবেন। ছুটির পরেও দেশটির বিভিন্ন অঞ্চলে এই মাসের শেষ অবধি কমলা অঞ্চল বা রেড জোন এলাকায় কিছু বিধিনিষেধ থাকবে।

কঠোর লকডাউনের নিয়ম প্রয়োগের লক্ষ্যে দেশব্যাপী ৭০ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইতালি সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102