ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোভ্যাক্সের টিকা প্রথম পেল আফ্রিকার দেশ ঘানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

কোভ্যাক্স উদ্যোগ থেকে প্রথম টিকা পেল পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বুধবার দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। ডব্লিউএইচও ও জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ বিবৃতি এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স; যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে। আর কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেল ঘানা।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ছয় লাখ ডোজের চালানটি বুধবার সকাল ৭টা (জিএমটি) ঘানার রাজধানী আক্রার কোতোকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাতের ফ্লাইটে পৌঁছে।

ডব্লিউএইচও ও জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ বিবৃতি বলা হয়, প্রাথমিক চালানের অংশ হিসেবে ঘানায় ছয় লাখ টিকা সরবরাহ করা হয়েছে। পরে দেশটিতে আরও টিকা সরবরাহ করা হবে। এটা একটা স্মরণীয় উপলক্ষ। কেননা, ঘানায় করোনার টিকা আসার বিষয়টি এই মহামারির সমাপ্তি ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ঘানাতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার সাতশ ৫৯ জন। আর এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচশ ৮২ জন। সূত্র: সিএনএন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102