ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোমরে পিস্তল গুঁজে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়া ছবিটি নিয়ে বইছে সমালোচনার ঝড়।

শনিবার ভোরে নিজের ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করে শুভ্রদেব সিং লেখেন, ‘দিবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।’ যদিও সমালোচনার মুখে কিছুক্ষণ পরই ছবিটি সরিয়ে নেন তিনি।

এদিকে ভাইরাল হওয়া ছবির পিস্তলটি শিশুদের খেলনা পিস্তল ছিল বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা শুভ্রদেব। তিনি বলেন, ‘বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে ভাস্তের (ভাতিজা) জন্য খেলনা পিস্তলটি কিনেছি। জাস্ট শখ করে সেটি মাজায় (কোমরে) গুঁজে ছবি তুলে পোস্ট করেছি। এরপর নানানজন কমেন্ট করে। আসলে এটা আমার ঠিক হয়নি, ভুল হয়েছে। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীও একই কথা জানিয়ে বলেন, প্লাস্টিকের খেলনা পিস্তলের ছবিসহ শখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছে সে (শুভ্রদেব)।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এটা খেলনা পিস্তল হোক আর যাই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে সবকিছু প্রকাশ করা ঠিক নয়। এটা তার ব্যক্তিগত বিষয়। এর দায়ভার সংগঠন বহন করবে না।

তমাল আরও বলেন, ‘আমরা কোনো অন্যায়-অপরাধীকে প্রশ্রয় দিই না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অন্যায় করে থাকে, প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102