ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ারেন্টাইন শেষ না করেই অনুশীলনে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না করেই অনুশীলনে যোগ দিয়েছেন শ্রীলঙ্কা ফেরত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এখন পর্যন্ত ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদসহ হেড কোচ রাসেল ডমিঙ্গোও।

অনুশীলনে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও। গেল ৪ মে দেশে ফেরার পর থেকে কোয়ারেন্টাইনে ছিলেন লঙ্কা ফেরত ক্রিকেটাররা। স্বাস্থ্য অধিদফতরের গাইড লাইন মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিলো তাদের। কিন্তু তার আগেই অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় যেহেতু তারা জৈব সুরক্ষার বলয়ে ছিলেন, তাই কোয়ারেন্টাইন শিথিল করার জন্য আবেদন করেছিল বিসিবি।

এদিকে, ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। তাদেরও যদি দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হয় তবে ভেস্তে যেতে পারে এই সিরিজ। এমন আভাস দিয়েছে লঙ্কান গণমাধ্যম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102