ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোরআন অবমাননা: ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব সৌদির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫২ বার পঠিত

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেনিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিক্রিয়ায় এই তলব করা হয়।

ডেনমার্কের চরমপন্থি একটি গোষ্ঠী গত ২১ জুলাই কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সৌদি সরকারের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদের বার্তা দেওয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোরআনের অবমাননা সব ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। এ ধরনের অবমাননাকর কর্মকাণ্ড বন্ধ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এরই মধ্যে ইরানসহ বিভিন্ন মুসলিম দেশের পক্ষ থেকেও নিজ নিজ দেশে অবস্থিত ডেনমার্ক ও সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমেও কোরআন পোড়ানো হয়। সে সময়ও মুসলিম দেশগুলো এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। জানানো হয় নিন্দা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102