ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোরবানির হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, গাড়ি ভাঙচুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে কোরবানির পশুর হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

কোরবানির হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, গাড়ি ভাঙচুর

সোমবার (১২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে আসন্ন কোরবানি উপলক্ষে চিরিংগা বাজারে গরুর হাটের আয়োজন করা হয়। সোমবার দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করে বিক্রেতারা।

বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করে কবিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভেতরে ও বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর বাজারটি বন্ধ করা হয়েছে।
কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102