ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোর্তোয়া-ভিনিসিয়াসে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে ১৪তম শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। সে সঙ্গে কোর্তোয়ার অতিমানবীয় পারফর্ম্যান্স নিশ্চিত করে রিয়ালের জয়। একে একে নয়টি গোল সেভ করেন কাের্তোয়া।

হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখে লিভারপুল। একের পর এক আক্রমন চালান মোহাম্মদ সালাহ-সাদিও মানে।

ম্যাচের ২১তম মিনিটে মানের দুর্দান্ত শট রুখে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। আর বিরতির কয়েক মিনিট আগে অফসাইডের কারণে বাতিল হয় রিয়াল মাদ্রিদের অধিনায়ক করিম বেনজেমা গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও বল দখলে রাখে লিভারপুল। আবারও চলে সালাহদের আক্রামণ। কিন্তু কোর্তোয়া একের পর এক দুর্দান্ত সেভ করতে থাকেন। এদিকে, ম্যাচের ৫৯ তম মিনিটে ভালভার্দের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এই গোলটিই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

ফের পরাজয়ে ২০১৮ সালের ফাইনালের প্রতিশোধ নেয়া হলো না মোহাম্মদ সালাহদের। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অলরেডদের। রিয়াল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় করিম বেনজিমার ব্যালন ডি’অর জয়ের দাবিটা আরো জোড়ালো হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102