ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোহলিকে আইপিএলে নিষিদ্ধ করার দাবি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৬ বার পঠিত

ভারতীয় তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে আইপিএলে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

আইপিএল ১৬তম আসরে একের পর এক শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ করে যাচ্ছেন কোহলি।

প্রায় প্রতিটি ম্যাচেই মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ক্রিকেটারের সঙ্গে অখেলোয়াড়ি কাজ করে যাচ্ছেন কোহলি।

যে কারণে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যানকে আইপিএলে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

সম্প্রতি ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গেও বিতর্কে জড়ান কোহলি। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে দলটির আফগান তারকা পেসার নবীনউল হকের সঙ্গে বিতর্কে জড়ান কোহলি।

গম্ভীরের সঙ্গে রক্তচক্ষু দেখানো প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, দুইজনের সঙ্গে পাশাপাশি বসলে দুই-এক দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ওরা হয়ত উপলব্ধি করতে পারবে, আরও ভালোভাবে বিষয়টি সামলানো যেত। ওরা দুজনেই একই রাজ্য দলের হয়ে খেলেছে। দুজনেই দিল্লি থেকে উঠে এসেছে। ক্রিকেটে দুজনের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। গৌতম ভারতের হয়ে দুবার বিশ্বকাপ জয়ে অবদান রেখেছে। বিরাট আবার ক্রিকেটের আইকন। সেরা বিষয় হবে দুজনকে পাশাপাশি বসিয়ে সমস্যার সমাধান করা।

তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার অবশ্য শান্তিপূর্ণভাবে ঘটনার মীমাংসা করতে নারাজ। তিনি বলেছেন, কোহলিকে আইপিএলে নিষিদ্ধ করা হোক।

গাভাস্কার বলেন, বেঙ্গালুরু কোহলিকে দলে নিয়েছে ১৭ কোটি টাকায়। ১৬টি ম্যাচের জন্য কোহলির দর ১৭ কোটি। এর মধ্যে সেমিফাইনাল এবং ফাইনালও অন্তর্ভুক্ত। হয়ত কোহলির জরিমানা হবে ১ কোটি টাকা। কোহলির ১ কোটি জরিমানা কী অবস্থার খুব একটা বদল হবে? এটা কি খুব কড়া শাস্তি? কয়েক ম্যাচের জন্য ওদের দূরে সরিয়ে রাখতে হবে। এরকম হলে ক্রিকেটাররাও ভয়ে ভয়ে থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102