ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্ব রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

একজন ভারতের ব্যাটিং লাইনআপের প্রাণপুরুষ, অন্যজন পাকিস্তানি অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান। শুধুমাত্র বিশেষণেই যাদের ছবি ভেসে ওঠে তারা হলেন বিরাট কোহলি এবং বাবর আজম। সাম্প্রতিক সময়ের দুই সেরা ব্যাটসম্যান। তাদের লড়াইটাও জমে উঠেছে বেশ। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই।

কদিন আগেই বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছিলেন বাবর আজম। আবারও কোহলিকে পেছনে ফেলেছেন বাবর। এবার ভারতীয় অধিনায়ককে টপকে টি-টোয়েন্টিতে গড়েছেন দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর এই মাইলফলক স্পর্শ করেছেন।

পরিসংখ্যান বলছে, ৫৬ ইনিংসে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন কোহলি। বাবর এই রান করতে খেলেছেন ৫২ ইনিংস।

এই তালিকায় তিনে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ২ হাজার রান করেছিলেন ৬২ ইনিংসে। এছাড়া চারে ও পাঁচে আছেন ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। দুই হাজার রান পূরণ করতে ম্যাককালামের লেগেছে ৬৬ ইনিংস। আর মার্টিন খেলেছেন ৫৮ ইনিংস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102