ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোহলির ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

এদিকে পাকিস্তানের বিপক্ষে হারের পর অনেকেই ভারতীয় দলের ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে নিয়ে সমালোচনায় ঝড় বইয়ে দেয়। কিন্তু সমালোচকদের কথায় কান না দিয়ে শামির পাশে দাঁড়িয়েছিলেন ভারতের অধিনায়ক কোহলি। তাতেই আরও চটেছে ভারতের সমর্থকরা। এবার সমর্থকেরা কোহলির ছোট্ট মেয়েকে ধর্ষণেরই হুমকি দিয়ে বসেছে।

দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ১০ উইকেটের পরাজয়ের পর মোহাম্মদ শামিকে ধর্মীয়ভাবে আক্রমণ করা হয়। এরপর ৩০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন দলের মুসলিম সতীর্থ শামির ওপর আক্রমণকারীদের মেরুদণ্ডহীন বলে ধুয়ে দেন ভারতের অধিনায়ক।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অধিনায়কের ১০ মাস বয়সী শিশুকন্যা ভামিকা কোহলিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

দক্ষিণ ভারতীয় এক ব্যক্তির টুইটার থেকে এমন মন্তব্য করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। গত শনিবার (৩০ অক্টোবর) সাংবাদ সম্মেলনে শামির সমালোচকদের কোহলি বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নিচু স্তর।

এরপর সে রাতেই আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলি সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের প্রতিবাদ জানান। এদিকে অনেকেই বলেন, এ টুইট পাকিস্তানের কোনও ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক নারী ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে।

কিন্তু সোমবার (১ নভেম্বর) ‘বুম’ নামে একটি ওয়েবসাইটের জানিয়েছেন, পাকিস্তানের কেউ নয়, টুইটকারী ওই ব্যক্তি ভারতীয়। তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনও ব্যক্তির করা এই টুইট সেটি, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। অবশ্য কিছুক্ষণ পরেই টুইটটি ডিলেট করেন ওই ব্যক্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102