ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ারেন্টাইনে থাকা লন্ডনফেরত ৯ প্রবাসী গোপনে পালিয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে কোয়ারেন্টাইনে থাকা লন্ডন ফেরত ৯ প্রবাসী বাংলাদেশী পুলিশ ও কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ রোববার (২১ মার্চ) সকালে রুটিন চেক করে হোটেল কর্তৃপক্ষ সকল প্রবাসী বাংলাদেশীদের নিজ নিজ কক্ষে পেলেও দুপুর থেকে একই পরিবারের ৯ প্রবাসীকে খুঁজে পাননি। এই বিষয়টি হোটেল কর্তৃপক্ষ বুঝতে পারার পর রেজিস্ট্রি খাতায় দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে প্রবাসীরা জানান সিলেটের জকিগঞ্জের বাড়িতে চলে গেছেন।

এ বিষয়ে ব্রিটানিয়া হোটেলের মার্কেটিং ম্যানেজার কাউসার খান বলেন, আমাদের ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে সকালের পরে কোনো এক সময় তারা হোটেল থেকে বেরিয়ে যান। তবে যোগাযোগ করা হলে তারা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছেন বলে জানান। আমরা তাদের ফিরে আসার অপেক্ষায় আছি। কিছুক্ষণের মধ্যে না আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

এ ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের প্রবাসীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, কীভাবে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তারা বেরিয়ে গেলেন, এ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য প্রবাসী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং সবধরনের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে ১৪৭ জনকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য বাসযোগে বিমানবন্দর থেকে নগরের নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102