ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ারেন্টিনে সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

ঈদে পরিবার ছাড়াই করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিনে অলস সময় পার করছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারত থেকে ঢাকায় ফেরার পর নিয়মানুযায়ী ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাদের। এতে কোনো ছাড় নেই। ২১ মে পর্যন্ত দুজনেরই কোয়ারেন্টিন করার কথা। ফলে পরিবারের অন্যান্য সদস্য ছাড়াই ‘উদযাপন’ করতে হচ্ছে ঈদুল ফিতর।

প্রাণঘাতী করোনার কারণে ৪ মে (মঙ্গলবার) অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর। তার একদিন পর ৬ মে (বৃহস্পতিবার) চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদ থেকে ঢাকায় আসেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এরপর থেকেই তারা আলাদা আলাদা হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।

ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে মাঠে ২৩ মে (রোববার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহ-মুশফিকরা অনুশীলন করলেও সাকিব-মোস্তাফিজ তা পারেননি।

ভারত থেকে দেশে ফেরার পর গুলশানের একটি হোটেলে সাকিব আল হাসান এবং স্ত্রীসহ হোটেল সোনারগাঁওয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন মোস্তাফিজুর রহমান। নিয়ম অনুযায়ী ৬ মে থেকে ১৪ দিন অর্থাৎ ১৯ মে পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফলে পরিবার ছাড়া ঈদ পালন করতে হচ্ছে সাকিব-মোস্তাফিজকে।

পেশাদার ক্রিকেটে পরিবার থেকে দূরে থাকার ঘটনা নতুন বা দুর্লভ নয়। তবে ঈদ উৎসবের মতো মুহূর্ত পরিবারের সঙ্গে কে না কাটাতে চায়। তবে সাকিব-মোস্তাফিজের ভাগ্য এবার অন্যরকম। দেশে থাকলেও পরিবারের অন্য সদস্যদের ছাড়াই সাকিব-মোস্তাফিজকে ঈদ করতে হবে।

মোস্তাফিজের সঙ্গে হোটেলে তার স্ত্রী থাকলেও সাকিব আল হাসান পুরোই একা। মা-বাবা দেশে থাকলেও সাকিবের স্ত্রী ও তিন সন্তান রয়েছে যুক্তরাষ্ট্রে।

এদিকে কোয়ারেন্টিনের বাইরে থাকা ক্রিকেটারদের খুব একটা উৎসব আমেজে মেতে উঠার সুযোগ নেই। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করলেও জনসাধারণের ভিড় এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102