ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ার্টারের ছয়টি পরিবারের সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ঘরের সঙ্গে পুড়ে গেছে আছিয়া বেগমের ‘টাকার বালিশ’। প্রায় ৮ লাখ টাকা ছিল সেই বালিশে। অবসরে যাওয়ার পর বাড়ি করছিলেন তিনি। অর্থ-সম্পদ সব হারিয়ে জেলখানার অভ্যন্তরেই আহাজারি করছিলেন তিনি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের কোয়ার্টারে আগুন লেগে আছিয়া বেগমসহ ছয়টি পরিবারের সর্বস্ব ছাই হয়ে গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তুপের পাশে বসে আহাজারি করছিলেন অবসরপ্রাপ্ত কারারক্ষী আছিয়া বেগম। তার স্বামী আমিনুর রহমান প্রধান কারারক্ষী ছিলেন। তিনি অবসরে গেছেন দেড় বছর আগে। কারাগারের পাশেই শেখহাটি বাবলাতলা এলাকায় বাড়ি করছিলেন তারা। বাড়ির জন্য আমিনুর রহমানের পেনশনের ৮ লাখ টাকা ঘরে রাখা ছিল। টাকা রাখার জন্য ছোট্ট কাপড়ের বালিশ তৈরি করেছিলেন আছিয়া। আগুনে পুড়ে গেছে সেই টাকার বালিশ।

আহাজারি করতে করতে আছিয়া বেগম বলছিলেন, এশার নামাজ পড়ে উঠে ঘরে আগুন দেখে ছুটে বাইরে বেরিয়ে আসেন। পানি দেয়ার জন্য সবাইকে ডেকেছেন, ছুটোছুটি করেছেন। পরে ঘরে উকি দিয়ে দেখেন দাউ দাউ করে সব জ্বলছে। টাকার বালিশসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আছিয়া বেগমের ছেলে আলভি আহমেদ জানান, শেখহাটি বাবলাতলায় তারা বাড়ি করছিলেন। কারাগারের কোয়ার্টার থেকে তাদের চলে যাওয়ার কথা। দু’এক মাসের মধ্যেই তারা বাড়িতে উঠে যাওয়ার চেষ্টা করছিলেন। বাড়ির জন্য ঘরে আট লাখ টাকা রাখা ছিল। সেই টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।

শুধু আছিয়া বেগমের পরিবারই নয়, কোয়ার্টারের ছয়টি পরিবারের সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যেক পরিবারেরই টাকা, পয়সা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সবকিছুই শেষ হয়ে গেছে। প্রত্যেক পরিবারের ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার মত ক্ষতি হয়েছে বলে সেখানকার বাসিন্দাদের দাবি।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে কারারক্ষী কোয়ার্টারে আগুন লেগে ছয়টি পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি পরিবারের ৭ থেকে ৮ লাখ টাকা পুড়ে বলে তারা জানিয়েছেন। পরিবারগুলোকে তাৎক্ষণিক কিছু সহযোগিতা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কারণ, ক্ষয়ক্ষতিসহ পুরো বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102