ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাচ মিস! হাসান আলীর ভারতীয় স্ত্রীকে কটূক্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪২ বার পঠিত

ক্রিকেট সত্যিই বড় বিচিত্র্য ক্রীড়া ইভেন্টে। কখনো ভুলের সমাহার ঘটালেও কিছু হয় না, আর কখনো এক ভুলেই সব শেষ হয়ে যায়। কাউকে নায়ক থেকে খলনায়ক বানায়, আবার কাউকে খলনায়ক থেকে বানায় মহানায়ক! যে হাসান আলী ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করে মহানায়ক হয়ে গিয়েছিলেন, একদিন আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ক্যাচ মিস করে তিনিই হয়ে গেলেন খলনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সময়ে ম্যাথু ওয়েডের ক্যাচ নিতে পারেননি হাসান আলী। হারের জন্য ক্যাচ ছাড়াকেই মূল কারণ হিসেবে দেখিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এদিকে পাকিস্তানের অনেক ভক্ত হারের জন্য কাঠগড়ায় তুলেছেন হাসানকে। তাঁর শিয়া মতাবলম্বী ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করতে ছাড়েনি পাকিস্তানেরই সমর্থকেরা, কথা শোনাতে ছাড়েননি হাসান আলীর ভারতীয় স্ত্রীকেও।
হাসান আলীর স্ত্রী এমিরেটসের ফ্লাইট প্রকৌশলী সামিয়া আরজু। ভারতের হরিয়ানায় বেড়ে ওঠা এ নারীকে ২০১৯ সালে দুবাইয়ে বিয়ে করেন হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর অনেক ভক্ত সামিয়াকে ‘র এজেন্ট’ বলে নানা কটূক্তিও করেন। এমনকি শোয়েব মালিকের স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকেও কটূক্তি শুনতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে ভারতের কিছু ক্রিকেটভক্ত আবার হাসান আলীর পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেটে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির কিছু সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে হাসান আলীর পক্ষে বিভিন্ন পোস্ট করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102