ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যারিয়ারের সেরা সময় চলছে: কঙ্গনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউয়াতের জীবনে ক্যারিয়ারের সেরা সময় চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন নায়িকা।

গত ১০ সেপ্টেম্বর কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ সিনেমা মুক্তি পায়। বড় পর্দায় মুক্তি পাওয়ার পর তা ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পায়। সব মিলে মিশ্র প্রতিক্রিয়া পায় সিনেমাটি। এটিই একমাত্র হিন্দি সিনেমা যা একসঙ্গে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে মুক্তি পায়।

জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত এই সিনেমার বেশ ভালো সাড়া পাওয়ার পর সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, নিজের কাজ নিজে করি আমি। আমার মধ্যে আলো আছে। অন্য কারও আলোর প্রয়োজন হয় না। অবশ্যই আগের থেকে এখন আমি অনেক বেশি জনপ্রিয়। আর ক্যারিয়ারের সেরা সময় চলছে এ কথা অস্বীকার করব না আমি।

বিজেপি ঘনিষ্ঠ অভিনেত্রী আরও বলেন, সিনেমাটির জন্য বামপন্থীরাও প্রশংসা করেছেন। আর এ কারণে বোধহয় বলা হয়, শিল্প সবাইকে একত্রিত করে।

এ এল বিজয়ের পরিচালনায় ‘থালাইভি’ সিনেমায় কঙ্গনার বিপরীতে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, যীশু সেনগুপ্ত, শামনা কাসিম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102