ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যালিফোর্নিয়াতে মডার্নার টিকায় ‘পার্শ্বপ্রতিক্রিয়া’, টিকাদান স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত

করোনার টিকায় সম্ভাব্য এলার্জিক পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ তদন্ত করছে যুক্তরাষ্ট্রের মডার্না ইনকরপোরেশন। মঙ্গলবার তারা বলেছে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা এ বিষয়ে একটি রিপোর্ট পেয়েছে। তাতে বলা হয়েছে, সান ডিয়েগোতে একটি সেন্টারে তাদের উৎপাদিত টিকার একটি ব্যাচ থেকে টিকা দেয়া হয়েছে। কিন্তু এরপর তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এলার্জি দেখা দিয়েছে। ফলে বিষয়টি তারা তদন্ত করছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, লট নম্বর ৪১এল২০এ থেকে রোগীদের টিকা দেয়ার পর ওই টিকায়ন স্থগিত করেছে ক্যালিফোর্নিয়ার এক শীর্ষ মহামারি বিশেষজ্ঞ। এর কারণ, এলার্জি।

এর জবাবে ক্যালিফোর্নিয়ার ওই শীর্ষ মহামারি বিশারদ বলেছেন, একটি কমিউনিটি টিকাদান ক্লিনিকে মডার্নার ওই ব্যাচের টিকা প্রয়োগ করা হয়েছিল বেশ কিছু মানুষের ওপর। কিন্তু এর মধ্যে ২৪ ঘন্টার মধ্যে ১০ জনের মতো ব্যক্তির এলার্জি প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ফলে ওই লটের মোট ৩ লাখ ৭ হাজার ৩০০ ডোজ এখন হিমাগারে সংরক্ষিত আছে। এই ব্যাচে মোট উৎপাদন করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার ২০০ ডোজ। মডার্না বলেছে, এর মধ্য থেকে প্রায় ১০ লাখ ডোজ বিতরণ করা হয়েছে ৩৭টি রাজ্যের প্রায় ১৭০০ টিকাদান কেন্দ্রে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102