ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

বহুল আলোচিত একাধিক “মোবাইল অ্যাপসের” মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতা মো. আলমাছ প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল চাঁদপুরের মতলব দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আলমাছ প্রধান (৩৯) মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধানের এর ছেলে। এসময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল, একটি ৫ লক্ষ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি র‌্যাবকে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিলো। এছাড়া তার এই অপকর্মের সঙ্গে আরো অনেকেই জড়িত রয়েছে।

আসামি আলমাছ প্রধানের বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102