ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রমাগত ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী গর্ভবতী, যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের মামলায় শান্ত চন্দ্র বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত শান্ত চন্দ্র বিশ্বাস (১৯) রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভুলতা এলাকার টিটু চন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত শান্ত চন্দ্র বিশ্বাস ফতুল্লার লামাপাড়া এলাকায় রওশনের বাড়িতে ভাড়ায় বসবাস করে। পাশের বাড়ির গার্মেন্টকর্মী ও রিকশা চালক দম্পতির মানসিক প্রতিবন্ধী কিশোরী কন্যাকে গত ৫ অক্টোবর সন্ধ্যায় বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে একবার ধর্ষণ করে। এরপর পর্যায়ক্রমে আরও ২/৩ বার ধর্ষণ করে।

এতে বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি জানতে পারেন কিশোরীর গার্মেন্টসকর্মী মা। পরে মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা করা হলে মেয়েটি তিন মাসের গর্ভবতী বলে জানায় চিকিৎসক। এতে করে ধর্ষিতা কিশোরীর মা রাতেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় শান্ত চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102