ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রসফায়ারের হুমকি দিয়ে স্বাক্ষর আদায়, এসআইয়ের বিরুদ্ধে ফের মামলা বাদীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ফেনীর সোনাগাজী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য বাদীকে ভয়ভীতি, ক্রসফায়ারের হুমকি ও জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও আমলি আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী গিয়াস উদ্দিন দুলাল।

মঙ্গলবার বিকালে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান অভিযোগ আমলে নিয়ে ২০ ডিসেম্বর আগের মামলার শুনানির দিন ধার্য করেন।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন দুলাল জানান, ২০১৯ সালের ১৭ জানুয়ারি ছাগলনাইয়া থানার সাবেক ওসি এমএম মোর্শেদের নেতৃত্বে ১১ পুলিশ ও দুই সোর্স তার কাছে চাঁদা দাবি করেন।

চাঁদা না দেয়ায় ক্রসফায়ারের হুমকি দিয়ে পায়ে গুলি করা হয়। এতে তার একটি পা কেটে ফেলতে হয়। পরে পুলিশ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ১ হাজার ৪০০ পিস ইয়াবা দিয়ে মিথ্যা মামলা দায়ের করে।

৩ নভেম্বর সাবেক ওসি এমএম মোর্শেদকে প্রধান আসামি করে ১১ পুলিশ ও দুই সোর্সের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন দুলাল।

মামলার পর থেকে প্রধান আসামি ছাগলনাইয়া থানায় সাবেক ওসি এমএম মোর্শেদসহ অন্যরা মামলা প্রত্যাহার করার জন্য তাকে চাপ দিয়ে আসছে।

দুলাল আরও জানান, এমএম মোর্শেদ ও ৫নং আসামি সোনাগাজী থানার এসআই মাহবুব আলম সরকার এবং আরও ২-৩ জনকে নিয়ে গত ১৮ নভেম্বর মামলার সাক্ষী মৌলভী ইব্রাহীম সড়কস্থ মৌলভী বেলালের ভাড়া বাসায় হানা দেন।

পরে পুলিশ সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য দুলালের ইচ্ছার বিরুদ্ধে দুটি দরখাস্তে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং তাকে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে আদালতে হাজির করায়।

এ ঘটনায় সোমবার আদালতে অভিযোগ করেন দুলাল। জানমালের নিরাপত্তার দাবিতে প্রয়োজনীয় আইনগত সহায়তা পাওয়ার জন্য আদালতে প্রার্থনা করেন ভুক্তভোগী গিয়াস উদ্দিন দুলাল।

তবে অভিযুক্ত এসআই মাহবুব আলম সরকার অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম এ বিষয়ে যুগান্তরকে জানান, এমন অভিযোগের একটি কাগজ আদালত থেকে সোমবার রাতে পেয়েছেন তিনি।

অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে আগেও একটি মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102