ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রস বর্ডার পাওয়ার ট্রেড আর্থিকভাবে সাশ্রয়ী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সুষম বন্টন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ক্রস বর্ডার পাওয়ার ট্রেড পরিবেশ সংরক্ষণ করবে এবং আর্থিকভাবেও সাশ্রয়ী।

আজ বৃহস্পতিবার অনলাইনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং’ শীর্ষক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতিমধ্যে ভারত হতে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে। নেপাল হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভূটানের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেড এর মাধ্যমে ১৫% বিদ্যুৎ অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে। এছাড়াও আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ওনি এসট্রাপ সৌজন্য সাক্ষাৎ করেন।
বিদ্যুৎ খাতের বিনিয়োগের উপখাতগুলো বর্ণনা করে প্রতিমন্ত্রী উইন্ড ম্যাপিং ও উইন্ড পাওয়ার-এ ডেনমার্ককে বিনিয়োগ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। নসরুল হামিদ জানান, জয়েন্ট ভেঞ্চার বা পিপিপি ফরমেটে এ বিনিয়োগ হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102