নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার দুই বছর আজ। নানা আয়োজনে হামলায় নিহতদের স্মরণ করছে নিউজিল্যান্ডবাসী।
স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। যেকোনো সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো কিংবা সমাজের ক্ষতি করার চেষ্টা নিউজিল্যান্ডের মূল্যবোধের সঙ্গে যায় না।
২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে মারা যান ৫১ জন মুসল্লি। আহত হন অনেকেই। এ হামলার পেছনে জড়িত শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেনটন ট্যারন্টকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে।
হামলার পর থেকে নিউজিল্যান্ড সরকার এ ধরনের সন্ত্রাসবাদী হুমকির বিষয়ে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি নিয়েছে। জোরদার করা হয়েছে স্থানীয় মসজিদ ও মুসলিমদের নিরাপত্তা।