ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রাইস্টচার্চ টেস্টে ছিটকে গেলেন ওয়াগনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পায়ের আঙুলের চোটের কারণে খেলতে পারছেন না নেইল ওয়াগনার। এমনটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে ভাঙা আঙুল নিয়েও ৪৯ ওভার বল করেন এই ফাস্ট বোলার। যেখানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। কিউইরা ১০১ রানের বড় ব্যবধানে জিতে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষে (শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে সমান রেটিং পয়েন্ট অর্জন) জায়গা করে নেয়।

এই প্রসঙ্গে স্টিড বলেন, ‘নেইল অসাধারণ বল করেছে। সে এই ম্যাচে যা করেছে তা অন্যরা করতে পারবে কিনা আমার জানা নেই। তবে পরের টেস্টের জন্য সে আমাদের সাথে যাচ্ছে না ‘

এই ইনজুরির কারণে বাঁহাতি তারকা ওয়াগনার অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। তবে খুব শিগগিরই কোচ স্টিড পরিবর্তিত পেসারের নাম জানাবেন।

আগামী ৩ জানুয়ারি হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102