ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিকেটই ছেড়ে দিলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি তারকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন প্রোটিয়া তারকা ক্রিস মরিস।

১৬.২৫ কোটি রুপিতে (বাংলা মূদ্রায় ১৮.৮৭ কোটি টাকায়) তাকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

মরিসকে এতো দামে কেন কিনল রাজস্থান বা সত্যি তিনি এতো দামি তারকা কি না সে প্রশ্ন গোটা টুর্নামেন্টে ঘুরপাক খেয়েছে।

আসন্ন মৌসুমে এ পেস অলরাউন্ডার কত মূল্য পান – সে কৌতূহল হৃদয়ে পুষে রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা।

আর সবাইকে হতবাক করে দিয়ে গত মৌসুমের সবচেয়ে দামি খেলোয়াড় অবসরই নিয়ে নিলেন। ক্রিকেট খেলাই ছেড়ে দিলেন তিনি!

ইনস্টাগ্রামে মঙ্গলবার এক পোস্টে মরিস বলেছেন, ‘আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। এ অভিযাত্রায় আমার পাশে যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ। ক্যারিয়ারটা আনন্দে কেটেছে। টাইটানসের কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত।’

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল টাইটানসে কোচের দায়িত্ব পেয়েছেন মরিস। তিনি নিজেও খেলেছেন দলটির হয়ে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টেস্ট, ৪২ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি খেলেছেন মরিস। আইপিএলে তিনি ছিলেন বরাবরই ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায়। সব সময়ই চড়া দাম পেয়েছেন। ২০১৩ আইপিএলে ৩.৩ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন তিনি, ওই মৌসুমের তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি।

২০১৬ তে ৭ কোটি রুপিতে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০২০ সালের আসরে তার দাম বেড়ে হয় ১০ কোটি রুপি। তাকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

টি-টোয়েন্টি সংস্করণে ২৩৪ ম্যাচে ২২.২১ গড়ে ২৯০ উইকেট নিয়েছেন মরিস। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৭৮। ব্যাটিংয়ে স্ট্রাইকরেট ১৫০.০৪। গত আইপিএলেও ১১ ম্যাচ খেলা মরিস ১৫ উইকেট নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102