ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিকেটারদের খোঁচা মেরে যা লিখলেন শিশির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

সুপার টুয়েলভ পর্বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে হারের পর বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে এক রকম ছিটকে গেছে টাইগাররা। সাধারণ সমর্থকদের মতো এবার ক্রিকেটারদের খোঁচা দিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সমালোচনা করে একটি পোস্ট করেন তিনি। আর এতেই যেন উত্তাপ বেড়ে গেছে আরও।

শিশির তার ফেসবুকে বাংলাদেশ দলের একটি ছবিসহ স্ট্যাটাসে লিখেছেন, ‌‘আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি অবাক হচ্ছি আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে কেন জিততে পারিনি যখন আমাদের গতির তারকারা এবং কথিত সেরা উদ্বোধনী জুটি ছিল! ওই ম্যাচগুলোতে কি ভুল হয়েছিল, আমার কৌতূহলী মন জানতে চায়? যদি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টকশো করতাম তাহলে এখন আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।‌’

এদিকে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে ভালো সংগ্রহ পেলেও বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে। সে ম্যাচও লঙ্কানদের কাছে হারে মুশফিক-মাহমুদউল্লাহরা।

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের টানা দুই পরাজয়ে হতাশ বাংলাদেশি সমর্থক ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাঙালিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102