ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিকেট খেলতে গিয়ে গাড়ি উল্টে ৫ যুবক আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ক্রিকেট খেলতে গিয়ে অটোরিকশা উল্টে পাঁচ যুবক আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজীবাড়িসংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রাজিব হোসেন (২০), সফিকুল (১৮), সহিদুল (১৯) ও বহরমপুর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের সুমন (১৫) এবং চালক মো. আনিচ (১৮)।

অটোরিকশাচালক মো. আনিচ জানান, সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজীবাড়িসংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে তাদের অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনিসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আর বাকিরা ভর্তি আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102