ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিমিয়া দখলের মতো ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য রাশিয়া : যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৭ বার পঠিত

ক্রিমিয়া দখলের মতো ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য রাশিয়া পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি— ক্রিমিয়ার মতো একই ‘প্লেবুক’ ব্যবহার করে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে মস্কো।

মঙ্গলবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনীয় ভূখণ্ড দখলের ভিত্তিও তৈরি করছে।

জন কিরবি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ায় যোগদানের বিষয়ে ‘ভুয়া’ গণভোটের আয়োজন করতে পারে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলো। ২০১৪ সালে একই রকম একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল মস্কো। সারা বিশ্বেই ওই গণভোটকে ব্যাপকভাবে অবৈধ হিসাবে বিবেচনা করা হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা আমেরিকান জনগণের কাছে এটি স্পষ্ট করতে চাই। এটির (ভুয়া গণভোটের) মাধমে কাউকে বোকা বানানো যায় না। ২০১৪ সালের ওই একই প্লেবুক আবারও ব্যবহারের চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জন কিরবি অভিযোগ করে বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পরিচালনা করার জন্য অবৈধ রুশপন্থি কর্মকর্তাদের নিযুক্ত করা হচ্ছে। মূলত রাশিয়ার অংশ হওয়ার জন্য গণভোট আয়োজনের লক্ষ্যেই এসব রুশপন্থি কর্মকর্তাদের নিযুক্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

কিরবি বলেন, সার্বভৌম ইউক্রেনীয় ভূখণ্ড দখলের জন্য রাশিয়া এই ভোটের ফল ব্যবহার করবে। নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্তিকরণে ইউক্রেনের যেসব অঞ্চলকে রাশিয়া টার্গেট করেছে, তার মধ্যে খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানস্ক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102