ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রোয়েশিয়ার রক্ষণ ভাবাচ্ছে ব্রাজিল কোচকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

নেইমারের পায়ের দিকে তাকিয়ে আছেন হলুদ জার্সি পরা ব্রাজিলের সমর্থকরা। প্রথম ম্যাচে সে সার্বিয়ার বিপক্ষে দারুণ খেলেছেন। ফুটবলের সাম্বা ছন্দ উপহার দিয়েছেন। দুই ম্যাচ বিরতির পর ফিরেও সেই একই ছন্দময় ফুটবল খেলেছেন তিনি। পেনাল্টি থেকে একটা গোলও করেছেন। দলকে খেলিয়েছেন। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই একই নেইমারকে দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।

আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়া ব্রাজিল আজ মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এ ম্যাচের আগে ব্রাজিলিয়ান কোচ তিতে বলছেন, ক্রোয়েশিয়ার রক্ষণ এবং ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা তাকে ভাবাচ্ছে। তিতের কথায়, ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভালো। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারে এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভালো খেলবে তারাই জিতবে।

ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও ফিট নন। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলতে পারবেন কি না তার নিশ্চয়তা নেই।
সান্দ্রোর বিষয়ে তিতে বলেছেন, ও দুপুরে অনুশীলন করবে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ওর চোট একটু আলাদা। ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছু কাজ বাকি। ডাক্তাররা অনুমতি দিলে তবেই ও খেলতে পারবে। আমরা সব সময় ফুটবলারদের আত্মবিশ্বাস জোগাই যাতে ওরা ভালো খেলতে পারে। চাপের মুখেও তাই ভালো খেলার সাহস পায় ওরা। ঝুঁকি নিতেও পিছপা হয় না। এই ধরনের ফুটবলেই আমি বিশ্বাস করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102