ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্লাব বদলের বিষয়ে জানালেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

প্রিয় ক্লাব বার্সোলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মেসি। শেষবারের মতো ন্যু-ক্যাম্পে ডাকা সংবাদ সম্মেলনে বার্সার সাবেক তারকা বনে যাওয়া মেসি কাঁদতে কাঁদতে বললেন, ‘এটা আমার ঘর, আমি আবার ফিরব।’

গতবছর বার্সা ছাড়তে চাইলেও এবার কোনভাবেই বার্সা ছাড়তে চাননি মেসি। ক্লাবের দেনার কারণেই থাকতে পারছেন না প্রিয় ক্লাব বার্সায়। তবে মেসি জানেন দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করার পরে আবার নতুন করে শুরু করতে হবে সব। নতুন শহরে পরিবার নিয়ে ভালোই কাটবে আশা মেসির। প্রিয় ফুটবল খেলতে পারলে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে আসবে বলে বিশ্বাস মেসির। তবে কোথায় হবে মেসির পরের গন্তব্য? এই ব্যাপারে শোনা যায় অনেক ক্লাবের নাম। কিন্তু মেসির নতুন ক্লাবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কিছুই।

বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য শেষে প্রশ্ন-উত্তর পর্বেও রাখলেন তেমনি ধোঁয়াশা। তার কাছে প্রশ্ন-উত্তর পর্বে জানতে চাওয়া হয়, নতুন ক্লাব হিসেবে পিএসজিতে যাচ্ছেন কিনা? উত্তরে অবশ্য কোন কিছু খোলাশা করেননি মেসি।

তিনি বলেন, ‘পিএসজি একটা সম্ভাবনা। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। বিবৃতি যখন এসেছে, এরপর থেকে অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তবে কোনভাবেই বার্সোলোনা থেকে বিদায় নিতে চাননি বার্সার সুপারস্টার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102