ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্লাসরুমে ঢুকে ইট দিয়ে আঘাত করে শিক্ষিকার মাথা ফাটাল বখাটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২২ বার পঠিত

কক্সবাজারের পেকুয়ায় ক্লাস চলাকালীন সময়ে মাদ্রাসায় ঢুকে শিক্ষিকাকে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটালেন আকিব (১৬) নামের এক বখাটে। আহত ওই শিক্ষিকার নাম আনার কলি (২০)।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়ার সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর বটতলীয়াপাড়া এলাকা ছৈয়দ মুহাম্মদ নূরী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার কাছে লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আজিজুল হক।

আহত শিক্ষিকার আনার কলির অভিযোগ, আকিব একজন কিশোর গ্যাংয়ের সদস্য। মাদ্রাসা চলাকালীন প্রায় ছাত্রীদের জ্বালাতন করতেন আকিব। তাকে অনেকবার নিষেধ করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ক্লাসে ঢুকে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসায় ক্লাস করাচ্ছিলেন শিক্ষিকা আনার কলি। হঠাৎ বটতলীয়াপাড়ার এয়ার মুহাম্মদের ছেলে বখাটে আকিব ক্লাসরুমে ঢুকে শিক্ষিকা আনার কলির মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ওই শিক্ষিকার মাথা ফেটে যায়। তার চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে এলে আকিব পালিয়ে যায়। এ ঘটনার পর আকিবের পরিবারকে খবর দেওয়া হলে তার মা শারমিন আকতার মাদ্রায় এসে গণ্ডগোল করেন।

ইউএনও পূর্বিতা চাকমা বলেন, মাদ্রাসার প্যাডে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102