ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর নারীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে হয়। গ্রেপ্তারকৃত লিটন হোসেন (২২) জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সফাপুর ইউনিয়নের ওই নারী গত ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। এসময় অভিযুক্ত লিটন তাকে পিছন দিক থেকে জাপটে ধরে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় লিটন পালিয়ে যায়। পরে ৯ অক্টোবর এ ঘটনায় থানায় একটি নামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে রাতেই তাকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গতকাল রাতেই তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102