ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

রাজধানীর ডেমরায় ‘নিহা ইন্টারন্যাশনাল কয়েল ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার উৎপাদিত অনেক কয়েল, কাঁচামাল ও হিটার রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বড়ভাঙ্গা চৌরাস্তা সংলগ্নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণসহ নির্বাপণ করতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিস দল কারখানায় থাকা অন্তত ১০ লক্ষ টাকার কাঁচামাল উদ্ধার করতে সক্ষম হলেও অগ্নিকাণ্ডে অনেক মালামাল নষ্ট হয়।

কারখানার মালিক মো. আবু বক্কর জানায়, কারখানায় দায়িত্বে থাকা লোকজনের অসাবধানতা ও অবহেলার কারণে হিটার রুমে অতিরিক্ত তাপ বেড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিটার রুমসহ অন্যান্য বিষয়ে খেয়াল রাখতে সুপারভাইজার হিসেবে ৩ জন নিয়োজিত রেখেছি। কিন্তু তারা অবহেলা করেছে।

এদিকে ডেমরা ফায়ার সার্ভিস বলছে, কারখানাটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি বলেন, কয়েল কারখানায় আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে আমাদের জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। হিটার রুমে গ্যাসের ওভার হিটে আগুন লাগলে প্রথমে কারখানায় কর্মরতরা চেষ্টা চালিয়েছে আগুন নেভাতে। এতে আগুন দ্রুত কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102